কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির ফল প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত সোমবার রাত আটটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের। এবার ‘এ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৪২০ জন পাস করে, পাসের হার ১৭.৪৮ শতাংশ। এছাড়া  কোটা  থেকে পাস করেছেন ৬৪ জন। ‘বি’ ইউনিটে পাসের হার ১৬.৮৫ শতাংশ। ‘বি’ ইউনিটে কোটায় পাস করেছেন ৭২ জন। ‘সি’ ইউনিটে পাসের হার ৬ শতাংশ। এবং  কোটায় পাস করেছেন ১১ জন।

গত ৯ ও ১০ নভেম্বর তিন ইউনিটে স্নাতক সম্মান শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ ও ২৬ নভেম্বর সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর  থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া এবং নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জানুয়ারি। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd থেকে জানা যাবে।