চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় জামায়াত কর্মীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালিতে ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে গুলি বিনিময় ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার ভোর আড়াইটার দিকে কাথারিয়া ইউনিয়নের বড়ইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানান, নিহত ব্যক্তি জামায়াতের ইসলামীর সমর্থক। বাঁশখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ইত্তেফাককে জানান, রাত আড়াইটার দিকে জামায়াত-বি এন পির সমর্থকেরা কেন্দ্র দখল করার জন্য আসে। এসময় পুলিশ বাঁধা দিলে তারা পুলিশকে লক্ষ করে গুলি মারে। ভোটের সরঞ্জাম ও আত্ম রক্ষার্থে পাল্টা গুলি করলে আহমদ কবির নামে একজন জামায়ত সমর্থক মারা যায়। 

লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন: সিলেটে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে

বাঁশখালীর এই আসনে তিন লাখের অধিক ভোটার। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আছেন সাবেক সাংসদ ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন জামায়াত নেতা জহিরুল ইসলামের প্রতীক আপেল।  

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং ধানের শীষের প্রার্থী সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। 

ইত্তেফাক/এসআর