রাজধানীর ওয়ারী পুলিশ ফাঁড়ির এক সদস্যের কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গেছেন। তার নাম জসিম (৪০)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জসিম ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারেন্টাইনে ছিলেন।
আরো পড়ুন : খেলাপি নীতিমালা ডিসেম্বর পর্যন্ত শিথিলের দাবি
মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।
ইত্তেফাক/ইউবি