আদিতমারীতে প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

লালমনিরহাটর আদিতমারীতে প্রথম ১৮ বছর বয়সী এক যুবক করোনা আক্রান্ত হয়েছে। পরে ওই যুবকের বাড়িসহ আরো ছয়টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

১৮ বছর বয়সী করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামে। তার পরিবারের আরো পাঁচজনের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।

মঙ্গলবার রাতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় করোনা পজিটিভ রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছন।

 আরো পড়ুন : ২৯ এপ্রিলের ভয়াল স্মৃতি ভুলেননি উপকূলবাসী 

এলাকাবাসী জানান, আক্রান্ত  তরুণ গাজীপুর থেকে সম্প্রতি বাড়িতে এলে তার জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ দেখা দেয়। গত ২৩ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আদিতমারী উপজলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, আক্রান্তকে উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে  নেয়া হয়েছে। এ ছাড়া আক্রান্ত যুবকের বাড়িসহ আরো ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।

 

ইত্তেফাক/এসি