যশোরের চৌগাছা উপজেলায় নতুন করে আরো এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিসৎক। আজ বুধবার (২৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. লুৎফুন্নাহার বলেন, ‘সোমবার (২৭ এপ্রিল) উপজেলা থেকে ১৮ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ১৩ টি নমুনা পরীক্ষা করে ৪ টি পজিটিভ হয়। পরবর্তীতে বাকি পাঁচটি নমুনা পরীক্ষা করে আরো একটি পজিটিভ হয়। সেটি ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের।
তিনি আরো বলেন, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা থেকে ৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি।
আরো পড়ুন: ঢাকায় ফিরছে শত শত গার্মেন্টসকর্মী
উল্লেখ্য, চৌগাছায় গত ২২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত উপজেলায় মোট ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ২ জন চিকিৎসক ও ৩ জন সেবিকা রয়েছেন। রোগীরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ইত্তেফাক/এএএম