সংকট স্বীকার করলেন পুতিন

করোনা মোকাবেলায় রাশিয়ায় পর্যাপ্ত পরিমাণ পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটি জানান। 

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, উৎপাদন এবং আমদানি বাড়িয়ে দেয়ার পরেও পিপিই'র সংকট রয়েছে।  এছাড়া রাশিয়াতে এখনো করোনা ভাইরাস চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি উল্লেখ করে  রাশিয়ার জনগণকে আরো সতর্ক থাকার আহ্বান জানান পুতিন।

রাশিয়াতে আগামী ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। দেশটিতে এ পর্যন্ত করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৮৬৭ জন। বিবিসি।

ইত্তেফাক/ এআর