মুহম্মদ আনিসুল হক
৩০ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৬ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। কাউকে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি দিতে হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। কোনো চুক্তি সম্পাদন হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। শ্রমিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা ঠিক হবে না। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।