মোস্তফা সরয়ার ফারুকীর ২০১৭ সালে মুক্তি পায় চলচ্চিত্র ‘ডুব’। যার মাধ্যমে বাংলাদেশের সিনেমায় দেখা যায় সদ্যপ্রয়াত বলিউড তারকা ইরফান খানকে।
মোস্তফা সরয়ার ফারুকীর ছবিতে অভিনয় ও বিনিয়োগ করেছিলেন ইরফান খান। সকালে উঠেই তার মৃত্যুর খবর যেন বিশ্বাসই করতে পারছিলেন না ফারুকী। নিজের ফেসবুকে লেখেন, ‘অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে দিনটা শুরু হলো।’ ফারুকী বা ইরফান খানের ভক্তরা শোক ও সমবেদনা জানালেও ফারুকী কোনো উত্তর দিচ্ছেন না। যেন প্রিয় অভিনেতার মৃত্যুতে তিনি বাকরুদ্ধ! ইরফান খান তখন জানিয়েছিলেন, ফারুকীর গল্পটি পড়ার পর তিনি চলচ্চিত্রটির ব্যাপারে আগ্রহী হন। তিনি ফারুকীর পরিচালনা, স্টাইল ও কাজের ধরন দেখে বিস্মিত হয়েছেন। তার কাজ আলাদাভাবে মানবিক দিক তুলে ধরে, যা তাকে সবার চেয়ে আলাদা করেছে।