শোয়েবের নাজির বন্দনা

শুরু বিবেচনা করলে ইমরান নাজিরকে নিয়ে আশান্বিত হয়েছিলেন অনেক ক্রিকেট ভক্তই। শোয়েব আখতার তার এক ইউটিউব ভিডিওতে বলেছেন, প্রতিভার বিবেচনায় নাজির বীরেন্দর শেবাগের চেয়েও এগিয়ে ছিলেন, ‘আমার মনে হয় না, ইমরান নাজির যতটা প্রতিভাবান ছিল, শেবাগ ততটা ছিল। তবে শেবাগের মতো মস্তিষ্ক ইমরান নাজিরের ছিল না। কিন্তু প্রতিভার দিক থেকে কোনো তুলনাই চলে না।’ নাজিরের সম্ভাবনাময় ক্যারিয়ার শেষ হয়ে যায় ৮ টেস্ট, ৭৯ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলে। শোয়েব অবশ্য নাজিরের পাশাপাশি দায় দেখছেন পাকিস্তানের বোর্ড ও ম্যানেজমেন্টেরও, ‘ভারতের বিপক্ষে একটি ম্যাচে বিধ্বংসী এক সেঞ্চুরির পর আমি বলেছিলাম, ইমরান নাজিরকে একটু ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হোক। কিন্তু তারা শোনেনি।’