ক্যাপশন নিউজ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : বুধবার বিকালে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় কর্মহীন, শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাঁ থেকে ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেপির ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার, এসআই নুরুল আমিন। ধাওয়া রাজপাশা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ধাওয়া ইউনিয়নের কর্মহীন, শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য উপজেলা যুবসংহতি নেতা রেজাউল হক রেজভী জোমাদ্দার (মধ্যে)। ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের কর্মহীন, শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন মশিউর রহমান মৃধা, গোলাম সরওয়ার জোমাদ্দার, ছিদ্দিকুর রহমান টুলু এবং ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমায়উন কবির, ইকড়ির সাবেক ইউপি চেয়ারম্যান এবং জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার (ডানে)। এদিকে তেলিখালী ইউনিয়নে বিতরণের আগে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর হোসেন। পৃথকভাবে এসব স্থানে বিতরণকাজে সহায়তা করেন দুস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, থানা পুলিশের পক্ষ থেকে এসআই আশিক, যুব সংহতি নেতা হাসান জোমাদ্দার, সুজন তালুকদার, ছাত্র সমাজের বুলবুল হাং এবং স্ব স্ব স্থানীয় জনপ্রতিনিধি এবং জেপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ        —ইত্তেফাক