শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে মঙ্গলবার রাতে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। গ্রেফতার যুবক হচ্ছে আব্দুর রহিম।
গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে র্যাবের একটি টহল দল শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ ঐ যুবককে গ্রেফতার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।