বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের কাহালু উপজেলার পল্লীতে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক(৩২) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দায়ী করেছে।
আজিজুল হক কাহালু উপজেলার বাগইল দক্ষিণ পাড়া গ্রামের হায়দার আলীর পুত্র। আহত নাজমুল হুদা (৩৫) কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই গ্রামের ছোলেমান আলীর পুত্র। নাজমুল হুদা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয়রা জানান, আজিজুল হক ও নাজমুল হুদা তাদের লোকজন নিয়ে বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাবার সময় বিএনপি-জামায়াতের লোকজন তাদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে আজিজুল ও নাজমুল হুদাকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজিজুল মারা যায়। পরে নাজমুল হুদাকে টিএমএসএস থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন : ব্রাহ্মনবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির হামলায় একজনের মৃত্যু ও একজনের আহত হওয়ার কথা স্বীকার করেছেন।
ইত্তেফাক/ইউবি