সু চির কার্যক্রমে হতাশ জাতিসংঘের বিশেষ দূত

মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিদায়ী বিশেষ দূত ইয়াংহি লি বলেছেন, এক সময়ের মানবাধিকার ও গণতন্ত্রের আইকন অং সান সু চি তার পুরোনো সুনাম উদ্ধারে ব্যর্থ হয়েছেন। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর সহিংস অভিযানের অভিযোগের বিষয়ে বেশির ভাগ সময়ই নিরবতা পালন করেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চি। তার এই নিষ্ক্রিয়তা খুবই হতাশাজনক বলে মনে করেন ইয়াংহি লি। তার মতে, বিশ্ব যখন করোনা ভাইরাসে বিপর্যস্ত তখন সবার নজর এড়িয়ে মিয়ানমার সেনাবাহিনী যুদ্ধাপরাধ সংঘটিত করতে পারে।