ঢাকার কেরানীগঞ্জে বুধবার ( ২৯ এপ্রিল) রাত ১০ টা পর্যন্ত আরও ৩১ জন করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৪ জনে। বুধবার রাতে এ তথ্য জানায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।
আক্রান্তদের মধ্যে র্যাব, পুলিশ, কারারক্ষী স্বাস্থ্যকর্মী ও কিশোরও রয়েছেন। আক্রান্তদের বুধবার রাত ১০ টা থেকে জিনজিরা সরকারি হাসপাতাল, মিটফোর্ড, মুগদা ও কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
কেরানীগঞ্জ থেকে নতুন করে আরো ৫৫ জনের শরীরের নমুনা সংগ্রহ করে তার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ছয়জন। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে পাঁচ জন।
ইত্তেফাক/এসআই