মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধের জের ধরে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এদিকে হামলায় আহত মাছুম শরীফ বাদী হয়ে জাহাঙ্গীর শরীফসহ তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সাপলেজা গ্রামের মাছুম শরীফের সঙ্গে একই বংশের প্রতিবেশী জাহাঙ্গীর শরীফের দীর্ঘদীন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে ওইদিন কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর শরীফ লাঠিসোটা ও দলবল নিয়ে মাছুম শরীফের পরিবারের উপর হামলা চালায়।
মঠবাড়িয়া থানার ওসি শওকাত আনোয়ার জনান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।