জামালপুরে করোনায় আক্রান্ত আরো ৪, মোট ৬৫

জামালপুরে নতুন করে আরো ৪ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। ৯৭জনের নমুনা পরীক্ষার রির্পোট গত বৃহস্পতিবার (৩০এপ্রিল) রাতে পৌছেছে। তার মধ্যে ৪জনের করোনা পজেটেভ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৫জন।

নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন- সরিষাবাড়ির ২, জামালপুর সদরের ১ এবং ইসলামপুরে ১জন। ডেপুটি সিভিল সার্জন ডা. শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ৪জনকে দ্রুত জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ আইসোলেশনে রাখা হবে।

জামালপুর সিভিল সার্জন অফিস দেওয়া তথ্য অনুযায়ী ৩০এপ্রিল পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৮৪ তার মধ্যে সরিষাবাড়ী ৬, মেলান্দহে ৫, মাদারগঞ্জে ১১, বকশীগঞ্জে ৫, দেওয়ানগঞ্জে ৩, ইসলামপুরে ৭, সদরে ২৮জন মোট ৬৫ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩জন মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/আরকেজি