সিলেটে গুলিতে ছাত্রদল নেতা নিহত

সিলেট-৩ আসনে সায়েম আহমেদ সোহেল (৩০) নামের এক ছাত্রদল নেতা গুলিতে নিহত হয়েছেন। রবিবার বালাগঞ্জে বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আজিজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখার প্রতিবাদে এলাকাবাসী মিছিল বের করলে তখন গুলিতে সোহেল নিহত হন।

স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের দাবি, পুলিশের গুলিতে সোহেল নিহত হয়েছেন। 

আরও পড়ুনঃ সারাদেশে নির্বাচনী সহিংসতায় ১৪ জনের প্রাণহানি

অপর দিকে পুলিশ বলছে, ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় প্রতিপক্ষের গুলিতে সোহেল নিহত হয়েছেন। 

ইত্তেফাক/কেকে