সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাট ঘোরজানে পুলিশের ধাক্কায় আতঙ্কিত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম লাভলু মিয়া (৪৫)। তিনি মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক।
চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব আলী সরকার জানান, রবিবার সকালে লাভলু মিয়া হাট ঘোরজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে হঠাৎ বিশৃঙ্খলা হয়। তখন দায়িত্বরত পুলিশ তাকে সজোরে ধাক্কা দিলে আতঙ্কিত হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ বাড়িতে রয়েছে।
এদিকে চৌহালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, বিষয়টি আমাদের জানা নেই।
আরো পড়ুন: অভিনয় শিখতে মেয়েকে যুক্তরাষ্ট্রে পাঠালেন শাহরুখ
ইত্তেফাক/জেডএইচ