প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে বিশ্বের প্রায় ১০ লাখ ১৪ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এমনটি জানানো হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন। মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৮ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৯ হাজার ৪২৪ জন। মারা গেছেন ৬৩ হাজারের বেশি মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তি হয়।
ইত্তেফাক/এআর