লালমনিরহাটে ভোটের সহিংসতায় নিহত ১

লালমনিরহাট-৩ আসনে রাজপুর ইউনিয়নের তিস্তা নদীর চর পাগলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে তোজাম্মেল হোসেন (৬০) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

রাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী জানান, দুপুর ১টার দিকে তোজামম্মেল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকাল ৩টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি। পেশায় দিনমজুর তোজাম্মেল ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

ইউপি সদস্য শাহজাহান আলীর দাবি, ভোটকেন্দ্রে যেতে মানা করার পরও তোজাম্মেল হোসেন যাওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয়। 

আরো পড়ুন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভোট দিয়ে সাকিবের শ্লোগান

ইত্তেফাক/জেডএইচ