২২ টি জেলায় অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করবে সরকারঃ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কৃষকরা যেন ন্যায্য মূল্যে ধানের দাম পায় সে লক্ষে সরকার ২২ টি জেলায় অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে  ধান ক্রয় করবে। কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে সরকার কৃষকদের পাশে থেকে কাজ করছে। কৃষক ও কৃষিবান্ধব সরকার শ্রমিক সংকট দুর করার লক্ষে চলনবিল তথা সিংড়ার কৃষকদের জন্য ১৪ টি হারভেস্টার মেশিন ও ১ টি রিপার মেশিন প্রদান করেছেন।

শুক্রবার (১ মে) সকাল ৯ টায় ধান কাটা ও মাড়াইয়ের জন্য  কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণকালে তিনি এসব কথা বলেন।

পলক আরও বলেন, এক সময় চলনবিল অবহেলিত ছিল, সার তেলের জন্য কৃষকদের হাহাকার করতে হতো, কৃষকদের মার খেতে হয়েছে। কৃষকরা আতঙ্কে ছিল, সন্ত্রাসের জনপদ নামে পরিচিত ছিল। বর্তমান সরকারের নিরলস পরিশ্রমে চলনবিল উন্নত জনপদ, শস্য ভাণ্ডার এবং মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিমন্ত্রী বলেন,  চলনবিলে ১০৫ কি: মি খাল খননের মাধ্যমে কৃষিতে প্রাণ ফিরে এসেছে। ১১ বছরে চলনবিলে ফসলে উদ্বৃত্ত বেড়েছে। বর্তমানে সাড়ে তিন লক্ষ ফসল উৎপন্ন হয়। যা দেশের চাহিদা মেটাচ্ছে পাশাপাশি প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন ফসল উদ্বৃত্ত থাকছে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বিনামূল্যে সার, বীজ দেয়ার কারণে কৃষিতে কোনো সংকট নাই। চলনবিলে প্রায় ৩৩% ধান কাটা শেষ হয়েছে। বন্যা আসার আগে আল্লাহর রহমতে ধান কাটা সম্পূর্ণ হবে। চলমান পরিস্থিতিতে বাইরের ২৫ হাজার  শ্রমিক ও ১০ হাজার স্থানীয় শ্রমিক ধান কাটতে ব্যস্ত। 

আরও পড়ুনঃ পাকিস্তানেও একদিনে করোনায় আক্রান্তের রেকর্ড

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু,উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ সহ আরও অনেকে।

ইত্তেফাক/ এমএএম