চীফ হুইপের ব্যক্তিগত তহবিল থেকে

শিবচরে ৩ হাজার পরিবারের মাঝে খাবার ও ইফতার সামগ্রী বিতরণ

শিবচরের ৬ বারের স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের ব্যক্তিগত তহবিল থেকে ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আরো ৩ হাজার পরিবারের মাঝে খাবার ও ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়েছে। 

শুক্রবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়াম থেকে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের কাছে খাবার ও ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।

আরও পড়ুনঃ ত্রাণের চাল নিয়ে নয়-ছয়, ইউএনও প্রত্যাহার চেয়ারম্যান বরখাস্ত

এ নিয়ে করোনা পরিস্থিতিতে শিবচরের ৫৫ হাজারের বেশি নিম্ন আয়ের ও হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলা, লবণসহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হলো।

এ সময় পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান (তোতা) প্রমুখ উপস্থিত ছিলেন। 


ইত্তেফাক/ এমএএম