কেন্দুয়ায় টিসিবির সেলসম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে নিজ বাড়িতে টিসিবির পণ্য মজুদ করে রাখার দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নজরুল ইসলাম নামে টিসিবির এক সেলসম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল আহসান এ জরিমানা করেন। এ সময় টিসিবি ডিলার বাচ্চু তালুকদারের গুদামঘরটি সিলগালা করে দেয়া হয়।  

আরো পড়ুন : ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়লো ভারতে

জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান কেন্দুয়া থানা পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার বিকালে টিসিবি ডিলারের সেলসম্যান নজরুল ইসলামের সিংহেরগাঁও গ্রামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই সেলসম্যান নজরুলের বাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৫৩ লিটার তেল, চিনি ১০০ কেজি, ডাল ৭৬ কেজি ও ১৩৪ কেজি ছোলা জব্দ করা হয়। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেলসম্যান নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান বলেন, এ ঘটনায় ডিলারের সম্পৃক্তা আছে কিনা- তদন্ত করে দেখা হচ্ছে এবং জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।

ইত্তেফাক/ইউবি