হবিগঞ্জে আরও ১৪ জন করোনায় আক্রান্ত 

হবিগঞ্জে দুইদিনে সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগের একজন ডাক্তার ও হীড বাংলাদেশ নামে একটি এনজিওর স্বাস্থ্যকর্মী ১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে শুক্রবার বিকেল পর্যন্ত হবিগঞ্জে  করোনায় আক্রান্ত হলেন ৬৬জন। 

শুক্রবার বিকেলে প্রাপ্ত তথ্যে ১২জন আক্রান্তের মধ্যে বানিয়াচং ১, বাহুবল ১, চুনারুঘাট ১, মাধবপুর ৩, নবীগঞ্জ ৫ ও  হবিগঞ্জ সদরে ১ জন রয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগের  একজন ডাক্তার ও হীড বাংলাদেশ নামে একটি এনজিওর স্বাস্থ্যকর্মীর খবর জানায় হবিগঞ্জ সিভিল সার্জন অফিস।

আরও পড়ুন: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাকুন্দিয়ার প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি

হবিগঞ্জ সিভিল সার্জন অফিস ও জেলা সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে আলাপে জানা গেছে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ৪জন ডাক্তার ২নার্সসহ মোট ১৮ জন কর্মচারি ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। করোনা আক্রান্ত চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের শিশু পুত্র আবাস তন্তবায় (৫)সিলেট শামছুূ্দ্দিন হাসপাতালে শনিবার রাতে মারা যান। গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে আসা মাইক্রোবাস চালক মোয়াজ্জেম জেলার প্রথম করোনা আক্রান্ত রোগি হিসেবে সনাক্ত হন। 

ইত্তেফাক/কেকে