পীরগাছায় পুলিশসহ প্রথম ২ জন করোনা রোগী সনাক্ত

রংপুরের পীরগাছায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত দুই জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে পীরগাছা থানায় কর্মরত এক উপপরিদর্শক (এসআই) ও ১৫ বছর বয়সী কিশোরী রয়েছেন। গত চার দিন আগে তাদের নমুনা সংগ্রহ করা হয়।

শুক্রবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাদের  দুই জনের নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার নমুনা পরীক্ষার ফলে ওই দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। তাদের একজন পীরগাছা থানায় কর্মরত ও আরেক জন তাম্বুলপুর ইউনিয়নের আরাজীদেবু গ্রামের বাসিন্দা।

আক্রান্ত কিশোরীর বাবা জানান, তার মেয়ের নমুনা সংগ্রহের শুরুতে সামান্য জ্বর থাকলেও এখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়িতে অবস্থান করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, দুই জনেরই উপস্বর্গ প্রাথমিক পর্যায়। তারা সুস্থ রয়েছে। চিকিৎসক টিম তাদের তদারকি করছে। তারা হোম কোয়ারেন্টিনে থাকবে।চিকিৎসকের পরামর্শে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/কেকে