চৌমুহনীসহ বেগমগঞ্জে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত

চৌমুহনী শহরসহ বেগমগঞ্জে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত এলাকা লকডাউন করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, অসীম কুমার দাস জানান, করোনা ভাইরাসে বেগমগঞ্জে ৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ জন চৌমুহনী শহরের চৌরাস্তা সংলগ্ন আপন নিবাস আবাসিক এলাকায়, অপরজন শহরের কলেজ রোডস্থ নিত্যানন্দ কমপ্লেক্সে। অপর তিন জন বেগমগঞ্জ উপজেলার মির্জানগর, রঘুরামপুর ও রামপুর গ্রামে। আক্রান্ত এলাকায় পুরোপুরি লকডাউন করা হয়েছে। তবে কলেজ রোডস্থ নিত্যানন্দ কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক শাখাসহ পুরো কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত অপর দুই জনকে নোয়াখালী জেলা আইসোলেশনে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম