ধামইরহাট-পত্নীতলার আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার সরকারের রোগতত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত মঙ্গলবার ধামইরহাট থেকে ঢাকা ফের যাওয়ার ৩দিন পর শরীরে জ্বর অনুভূত হলে তিনি স্যাম্পল পরীক্ষা করান এতে ফলাফলে তার শরীরে করোনার উপস্বর্থ ও কোভিড-১৯ পজিটিভ দেখা দেয়।
রিপোর্ট পাওয়ার পর পরই তিনি ঢাকাস্থ ন্যাম ফ্ল্যাটের ৪নং বাসায় হোম আইসোলেশনে আছেন। বাসাটি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এমপি শহীদুজ্জামান সরকার সুস্থ আছেন এবং আজ শনিবার তার গায়ে জ্বর নেই এবং তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন মর্মে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
এদিকে সাংসদ শহীদুজ্জামান করোনায় আক্রান্ত হওয়ার খবরে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও গণপতি রায়, কৃষি অফিসার সেলিম রেজা, সিনিয়র আওয়ামী লীগ নেতা ওবায়দুলহকসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের হোমকোয়ারেন্টিনে থাকার পরামর্শ প্রদান করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, অতি দ্রুত সাংসদ শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে আশা ব্যক্তিদের স্যাম্পল পরীক্ষা করা হবে।
ইত্তেফাক/বিএএফ