ঝালকাঠিতে আমুর খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষ থেকে পাঁচ হাজার মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনায় কর্মহীন ও দরিদ্র মানুষদের মধ্যে চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি, তেল, লবণ ও সাবান  বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীগুলো ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার ২০টি ইউনিয়নে পৌঁছে দেওয়া হয়। 

শনিবার সকাল ১১টায় শহরের রোনালসে রোডে সংসদ সদস্য আমির হোসেন আমুর বাসভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। এসময় ভিডিও কলে আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার কর্মহীন মানুষের পাশ দাঁড়িয়েছে। কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য গ্রাম পর্যায়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ব্যক্তিগত উদ্যোগেও আমরা মানুষের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। এ দুঃসময়ে সবাইকে ঘরে থাকতে আহ্বান জানান এই আওয়ামী লীগ নেতা। 

আরও পড়ুন: ভূঞাপুরে যমুনায় পানির সঙ্গে বাড়ছে ভাঙন

বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ হাওলাদার, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, তরুণ কর্মকার, হাবিবুর রহমান হাবিল, শারমীন মৌসুমি কেকা, রেজাউল করিম জাকির, হাফিজ আল মাহমুদ ও জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক। 

ইত্তেফাক/এসি