টাঙ্গাইল-২: বেসরকারিভাবে বিজয়ী নৌকার তানভীর হাসান ছোটমনি

টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে তানভীর হাসান ছোটমনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২ লক্ষ ৯৩ হাজার ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির সুলতান সালাউদ্দীন টুকু পেয়েছেন ১১ হাজার ৯২৬ ভোট।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি এবং বিএনপির প্রার্থী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দুইজনই তরুণ প্রতিদ্বন্দ্বী ছিলেন।

আরো পড়ুন: লাইভ: বিরোধীজোট ও স্বতন্ত্র ৪০ প্রার্থীর ভোট বর্জন

ইত্তেফাক/বিএএফ