হ্যান্ডবলের কোষাধ্যক্ষের মায়ের মৃত্যুতে শোক

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের মা বেগম খায়রুন নেছা (৮৫) গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায়  ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি...রাজিউন)। তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ওইদিনই জানাজা শেষে আজিমপুর কবরস্থানে স্বামী ফজলুল হকের কবরেই তাকে চিরশায়িত করা হয়। জাহাঙ্গীর হোসেনের মায়ের মৃত্যুতে হ্যান্ডবল ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা শোক জানিয়েছে। ফরিদপুরের মমিনখাঁর হাট ছিল খায়রুন নেছার আদি নিবাস। তার মৃত্যুতে ঢাকাস্থ ফরিদপুর জার্নালিস্টস ফাউন্ডেশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জানিয়েছে। শোকগ্রস্ত পরিবার মরহুমার জন্য সবার কাছে দোয়া কামনা করছে। খবর বিজ্ঞপ্তির।