সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে গত সোমবার সন্ধ্যায় মায়ের অভিযোগে ছেলে আফসার আলী পাপ্পুকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ রায় প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পাপ্পুর মাতা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ করেন তার ছেলে মাদকাসক্ত। সে মাদকের টাকার জন্য মাতার সঙ্গে প্রায় অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর থানা পুলিশ নতুন বাবুপাড়া মৃত হায়দার আলীর বাড়িতে হাজির হলে মাদকাসক্ত প্রমাণ পাওয়ায় পাপ্পুকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতে বিচারক তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।