ক্যাপসন নিউজ

কাউখালী (পিরোজপুর) : শুক্রবার বিকালে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক সংগঠন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় পৃথকভাবে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন, শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাঁ থেকে পূর্ব আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলার ২ নম্বর আমরাজুড়ী ইউনিয়নের মানুষের মধ্যে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা জাতীয় পার্টি-জেপির কাউখালী উপজেলা সিনিয়র সহসভাপতি আবু সাঈদ মিয়া মনু, ওসি মো. নজরুল ইসলাম, জেপির উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু, আমরাজুড়ী ইউপি চেয়ারম্যান শেখ মো. শামসুদ্দোহা চাঁন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার। কাউখালী সদর ইউনিয়ন পরিষদে বিতরণ করেন কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন (মাঝে)। প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, জেপির সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল মাহফুজ পায়েল, যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু ও জেপির মহিলা পার্টির উপজেলা সাধারণ সম্পাদক সীমা আক্তার (ডানে)। এসব স্থানে বিতরণ কাজে অন্যান্যের মধ্যে সহায়তা করেন জেপি নেতা ও দুস্থ কল্যাণ সংস্থার মো. শাহ আলম তালুকদার ছাড়াও সুজন তালুকদার, বুল বুল হাওলাদার —ইত্তেফাক