লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে বিদ্যুত্স্পৃষ্টে রবিউল ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল একতা বাজার এলাকার রাজমিস্ত্রি মাহাবুবুর রহমানের ছেলে। জানা গেছে, মাহাবুব পানির মোটরে বিদ্যুত্ সংযোগ চালু করে ঘরের নির্মাণকাজে যায়। এই ফাঁকে শিশু রবিউল মোটরে বিদ্যুতের তারে হাত দিলে স্পৃষ্ট হয়। তাকে লালমোহন হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিত্সক। স্থানীয় কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।