বেশিরভাগ নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এবং বিভিন্ন মেস ও হোস্টেলে থাকা শিক্ষার্থীরা এখন আছেন গ্রামের বাড়িতে। শহরের বাসা কিংবা মেসে অবস্থান না করলেও ভাড়ার জন্য বাড়িওয়ালাদের চাপে অনেকটাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা। এ অবস্থায় বাসাভাড়ার নির্দিষ্ট একটি অংশ মওকুফের জন্য সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা একান্ত জরুরি।
তানভীর আহমেদ রাসেল
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়