এক হোটেলে রহিম ও করিম সামনাসামনি বসে রয়েছে। দুজনেরই মুখ খুব গম্ভীর। রহিম করিমকে প্রশ্ন করল, আচ্ছা করিম তুমি কি এমন কোনো মেয়েকে পছন্দ করবে যার বয়স বেয়াল্লিশ, যার গায়ের রং কালো এবং বেঢপ মোটা।
বর্ণনা শুনে আঁতকে উঠল করিম, এসব কী বলছ রহিম? তুমি কি আমার রুচি সন্বন্ধে জানো না?
তখন রহিম বলল, তারপরে ধরো, মেয়েটির অর্ধেক চুল পেকে গেছে, দুটো দাঁত পড়েছে, বাকি দাঁতগুলোয় পানের ছোপ।
আরো বেশি আঁতকে উঠল করিম, এসব কী যা তা বলছ রহিম। তোমার কি মাথা খারাপ?
—মাথা আমার না তোমারই খারাপ।
—মানে
—মানে বুঝতে পারছ না? মেয়েটার বর্ণনা শুনেও কিছু বুঝতে পারছ না?
—না। তুমিই বল?
—তাহলে বল তো আমার মোটা, কালো, বুড়ি বউয়ের সঙ্গে কী করে তুমি প্রেম করে যাচ্ছ?