করোনায় অধিকসংখ্যক পুলিশ আক্রান্তের আশঙ্কা

বিশেষ প্রতিনিধি

করোনা ভাইরাসে অধিকসংখ্যক পুলিশ সদস্যের আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর কাজের প্রকৃতি ও পরিধি বিবেচনায় এ আশঙ্কা করা হচ্ছে। যার কারণে পুলিশ সদস্যদের চিকিত্সাসেবার জন্য প্রতিষ্ঠিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) জরুরি ভিত্তিতে ৩০ জন মেডিক্যাল অফিসার সংযুক্তির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা ও সুরক্ষা বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে করোনাকালে চিকিত্সার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সক সংযুক্তির অনুরোধ করা হয়।