সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী জো বাইডেন তার বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যে জো বাউডেনকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে হিলারি ক্লিনটনও সমর্থন দিয়েছেন। এরই মধ্যে বাইডেনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এলো।
সিনেটের সাবেক কর্মী টারা রিড অভিযোগ করেছিলেন, নব্বইয়ের দশকে তাকে যৌন নির্যাতন করেছিলেন জো বাইডেন। মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসির ‘মর্নিং জো’ এ এক সাক্ষাত্কারে সিনেটের সাবেক কর্মীর সেই অভিযোগকে উড়িয়ে বাইডেন বলেছেন, ‘না, না কিছুই হয়নি। আমি জোর দিয়ে বলছি, ওসব কিছুই হয়নি’। টারা জানিয়েছিলেন, বাইডেনের বিরুদ্ধে তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তবে বাইডেন বলেন, এমন কোনো অভিযোগ সত্যিই জমা পড়েছে কি না—তা আমি জাতীয় সংগ্রহশালার কাছে জানতে চাইব। —রয়টার্স