মানিকগঞ্জে এক গার্মেন্টসকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (২ মে) বিকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
আক্রান্ত ওই ব্যক্তি (৪৭) মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তিনি সাটুরিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তি সর্দি নিয়ে শুক্রবার জেলা সদর হাসপাতালে যান। করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। এরপর তার রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ আসে।
আরো পড়ুন: রোজা কোনো দেশে ২২ ঘণ্টা, কোথাও ১১ ঘণ্টা
তিনি আরো বলেন, আক্রান্ত ওই ব্যক্তিকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এএএম