কাহারোলে একই পরিবারের ৩ জন করোনা আক্রান্ত,৬০ বাড়ি লকডাউন

দিনাজপুরের কাহারোল উপজেলায় শাইনগর গ্রামে একই পরিবারের স্বামী-স্ত্রী ও মেয়েসহ তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

করোনা ভাইরাসের আক্রান্ত এলাকার ৬০ টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম জানান, আক্রান্ত শাইনগর গ্রামের পরিবারটি নারায়ণগঞ্জ থেকে ২৭ এপ্রিল গ্রামে আসেন। ২৯ এপ্রিল তাদের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। শনিবার তাদের রিপোর্ট পজিটিভ আসায় আক্রান্তদেরসহ ওই গ্রামটির ৬০টি বাড়ি লকডাউন করা হয়। ইতিপূর্বে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল সে সুস্থ হয়েছে।

ইত্তেফাক/এমআরএম