মির্জাপুরে ৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল ই বি এস গ্রুপ

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসের মধ্যে টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা ও সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র ৪ হাজার পরিবারকে ই বি এস গ্রুপ  খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

রবিবার ই বি এস গ্রুপের চেয়ারম্যান ও ইউসুফজাই ওয়েলফেয়ার ট্রাস্টের মহাসচিব রাফিউর রহমান খান চৌধুরী ইউসুফজাই বলেন,করোনা ভাইরাসের মত এই দুর্যোগের সময় এলাকার অসহায়, কর্মহীন ও দরিদ্রদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে এসে দাঁড়ালে অসহায় পরিবারগুলোর খাদ্য সমস্যা হবে না।

তিনি জানান, মাননীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা  এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপির নিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও আজগানা ইউনিয়নে এ পর্যন্ত ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।করোনা ভাইরাস ও লগডাউনের মত দুর্যোগের সময়ে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসতে পারছেন না। তাদের জন্য বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প এবং টেলিমেডিসিন স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী এবং সাংবাদিকদের পিপিইসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়েছে।

এদিকে শনিবার উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও দরিদ্রদের খাদ্য বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এশাব্বর হোসেন এমপি। এ সময় ই বি এস গ্রুপের চেয়ারম্যান ও ইউসুফজাই ওয়েলফেয়ার ট্রাস্টের মহাসচিব মো. রাফিউর রহমান খান চৌধুরী ইউসুফজাই, ইউসুফজাই ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মো. মাকসুদু রহমান খান চৌধুরী ইউসুফজাই রেমন, উপজেলা আওয়ামীলীগের সভা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা যুবলীগের আহবায়ক মো. শামীম আল মামুন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মো. ফরহাদ উদ্দিন আছু, সাধারণ সম্পাদক মো. আলম মিয়া, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, আওয়ামী লীগ নেতা দীপক সেন ও মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খানসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআরএম