লাকসামে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি স্থানীয় স্বাস্থ্যবিভাগ থেকে গঠিত ‘করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্য। 

ওই স্বাস্থ্যকর্মী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমটি (ল্যাব) হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন । দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পর স্থানীয় স্বাস্থ্যবিভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠন করে ‘করোনা র‌্যাপিড রেসপন্স টিম’। করোনা রোগীদের চিকিৎসা ও নমুনা সংগ্রহে টিমের তৎপরতা ছিল সাড়া জাগানো। করোনা উপসর্গ আছে এমন প্রায় শ’খানেক ব্যক্তির মধ্যে বেশিরভাগ নমুনা সংগ্রহ করেন ওই স্বাস্থ্যকর্মী। টিমের কয়েকজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও সকলের রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয় দফায় ওই স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে আজ রবিবার তার রিপোর্ট পজেটিভ আসে। লাকসামে এ পর্যন্ত ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরো পড়ুন : কানাডায় ১৫০০ মডেলের আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, এক স্বাস্থ্যকর্মীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। স্বাস্থ্যবিধি মেনে ওই স্বাস্থ্যকর্মীকে বাসা-বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হয়েছে।


ইত্তেফাক/ইউবি