ধারাবাহিক খাদ্য সহায়তার অংশ হিসেবে রবিবার স্কয়ার গ্রুপ পাবনা পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাড়ে নয়শ কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সকালে পৌর মেয়র কামরুল হাসান মিন্টুর তত্ত্বাবধানে পৌর এলাকার আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ মাঠ, ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজ মাঠ এবং বাংলাদেশ ঈদগাহ মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনিসহ স্থানীয় কাউন্সিলরবৃন্দ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস নিয়ে দ্বন্দ্বে ৭ বছরের শিশুকে খুন
জানা গেছে, স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা পৌরসভার পৌর এলাকার ছয় হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এসি