আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৪ মে ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ২১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১০ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: রবি ও  শুক্র। শুভ রত্ন: গার্নেট ও হীরা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পেতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কৌশলে শত্রুর মোকাবিলা করুন। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। সন্তানের দিকে বিশেষ নজর রাখুন। 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পথ চলাচলে সতর্ক থাকুন। দ্রুতগতির যানবাহন পরিহার করুন। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমার জড়ানো ঠিক হবে না। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সাহায্য নিন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। জনসংযোগে সময় পার হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মস্থলে সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। বেকারদের কর্মসংস্থানপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। 

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।