ব্রিটেনে ফিরছে গলফ

ব্রিটেনে গলফ কোর্সগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষস্থানীয় ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে সাত মে খুলে দেওয়া হতে পারে ইংল্যান্ডের গলফ কোর্সগুলো। অন্য দিকে বিবিসির দাবি গলফ কোর্স খুলবে ১১ মে। একই চিত্র আয়ারল্যান্ডেও। দেশটির সকল গলফ কোর্সগুলো খুলবে আগামী ১৮ মে। ইউরোপ জুড়েই করোনা ভাইরাসের প্রকোপ একটু একটু করে কমতে শুরু করেছে। এর জের ধরে পর্তুগালে আগামীকাল খুলবে গলফ কোর্স, অন্য দিকে ফ্রান্সে খুলে যাবে ১১ মে থেকে।