কচুয়া-কোয়া সড়ক বেহাল প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত কচুয়া-কোয়া সড়কে গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলছে। বিশেষ করে ব্যাংকপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে ছোটো-বড়ো বেশকিছু গর্ত। এর মধ্যে ডাচবাংলা ব্যাংকের সামনের গর্তটি অনেক বড়ো। এ গর্তে হাঁটুপানি। এর মধ্য দিয়ে পারাপারের সময় প্রতিনিয়ত রিকশা, সিএনজি, ট্রাক, টমটম ও অটোরিকশা ইত্যাদি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে। গতকাল রবিবার সাড়ে ১০টার দিকে একটি অটোরিকশা উক্ত গর্তে উলটে গেলে এক জন মহিলাসহ চার ব্যক্তি আহত হন।

এ বিষয়ে কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন জানান, প্রয়োজনীয় বালু ও কংক্রিট পেতে সমস্যা সৃষ্টি হওয়ায় সড়কটির গর্ত ভরাটের কাজ বিলম্বিত হচ্ছে। তবে শিগিগরই গর্তগুলো ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।