নেত্রকোনা প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খানকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে ‘আমরা নেত্রকোনার সন্তান’ এই নামের ব্যানারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল শাওন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিহার সরকার অঙ্কুর, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজাহ ওমর তূর্ণা, সুস্মিতা সরকার পিউ প্রমুখ।
উল্লেখ্য, ১ মে ভোরে ময়মনসিংহের তিনকোনা পুকুরপার এলাকার একটি মেসে ঢুকে দুর্বৃত্তরা তৌহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।