স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মারপিট করে নগদ প্রায় ১০ হাজার টাকা ও ২ হাজার টাকা মূল্যের সিগারেটসহ ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি সিনেমা হল মোড়ে এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তের মারপিটে নগরীর ঠাকুরমারা এলাকার বাসিন্দা বৃদ্ধ আজিজুল হক ঝন্টু (৬০) আহত হন। তাকে রাতেই প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ঘটনাস্থল লিলি সিনেমা হলের মোড়ে তার পান সিগারেটের দোকান রয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান, ছিনতাইয়ে জড়িত এক জনকে ঐ বৃদ্ধ চিনতে পেরেছেন। তার বাবাকে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।