ইঞ্জিনচালিত ট্রলারসহ ছয় জেলে আটক

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার

কয়রা (খুলনা) সংবাদদাতা

সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে একটি ইঞ্জিনচালিত ট্রলার, একটি ডিঙি নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদিসহ ছয় জেলেকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গতকাল রবিবার সকাল সাতটার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আড়পাঙ্গাশিয়া নদী থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ট্রলার, ডিঙি নৌকাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন: মুনতাব্বর, হাবিবুর, মিরাজ হোসেন, রবিউল ইসলাম, কবিরুল ইসলাম ও হেলাল হোসেন । এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।