সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনা প্রদানের আবেদন

প্রতিবেশী দেশ ভারতে সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনা রয়েছে। একটি রাজ্য সরকার করোনা ভাইরাস সংক্রান্ত রিপোর্টিংয়ে যুক্ত সাংবাদিকদের জন্য ১০ লাখ রুপির বিমাও ঘোষণা করেছে। এমনকি পাকিস্তানেও করোনার সংবাদ প্রকাশ ও প্রচারে যুক্ত কোনো সাংবাদিকের মৃত্যু হলে তার পরিবার ১০ লাখ রুপি পাবে। এছাড়া তার স্ত্রী আজীবন মাসে ১০ হাজার রুপি পেনশন পাবেন। ব্যতিক্রম শুধু বাংলাদেশের গণমাধ্যম-কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে যাঁরা দেশ-বিদেশের সবশেষ খবর পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে, তাঁদের নিজেদের জন্য কোথাও কোনো সুসংবাদ নেই। পরিশেষে, বাংলাদেশের গণমাধ্যম-কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা প্রদানের বিষয়ে সবিনয় আবেদন করছি।

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব,

মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর