ভাড়ার জন্য শিক্ষার্থীদের হয়রানি না করার অনুরোধ

স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ কোটি শিক্ষার্থীকে থাকতে হয় মেস কিংবা ভাড়া করা বাসাবাড়িতে। এই শিক্ষার্থীদের অধিকাংশই টিউশনি কিংবা খণ্ডকালীন চাকরি করে নিজেদের খরচ বহন করতে হয়। এই করোনাকালে তাদের না আছে টিউশন, না আছে কোনো কাজ। অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা এই লকডাউনে খরচ দিতে পারছেন না। এ অবস্থায় শিক্ষার্থীদের ভাড়ার জন্য চাপ সৃষ্টি করছে মেস এবং বাসাবাড়ির মালিকেরা। ভাড়া দিতে না পারায় শিক্ষার্থীদের বইপত্রসহ অন্য জিনিস বিক্রি করে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে ফোনে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষার্থীদের পক্ষ থেকে, ভাড়ার বিষয়ে একটা মানবিক ব্যবস্থা নেওয়ার।

শাবলু শাহাবউদ্দিন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা